প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ১২:০৯ AM ||
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ PM
"ইসলামিক রিলিফ বাংলাদেশ" খুলনা ফিল্ড অফিসে এতিম পরিবারের মাঝে রমজান ২০২৬ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
মোঃ আব্দুল কাদের
আজ ২২/০২/২০২৬ইং তারিখ, "ইসলামিক রিলিফ বাংলাদেশ" খুলনা ফিল্ড অফিসে এতিম পরিবারের মাঝে রমজান ২০২৬ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
রুপসা ও ফকিরহাট উপজেলার অত্র সংস্থার সুবিধাভোগী ২০২ টি এতিম পরিবারকে খাদ্য, শিক্ষা, শিক্ষা উপকরনসহ, স্বাভাবিক জীবন যাপনের জন্য বিভিন্ন প্রকার সুবিধা দেওয়া হয়। পবিত্র রমজান উপলক্ষে প্রতিটি পরিবার চাল-৪০ কেজি, সয়াবিন তেল-০৫ লিটার, মসুর ডাল-০৪ কেজি, ছোলা-০৫ কেজি, চিনি-০৩ কেজি, লবন-০১ কেজি, চিড়া-০৩কেজি, ও খেজুর-০১ কেজি, সর্বমোট-৬২ কেজি খাদ্য সামগ্রী পায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রাকিবুল ইসলাম তরফদার, রূপসা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জিএম আসাদুজ্জামান, সভাপতি, রূপসা উপজেলা প্রেসক্লাব এবং জনাব আ: কাদের, সহকারী শিক্ষক, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, খুলনা ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো: জাকারিয়া ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১